বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীণ হাউসিং লিঃ ও বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের উদ্যোগ


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৫, ২০২৬, ১১:০৭ অপরাহ্ন / ১২
বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীণ হাউসিং লিঃ ও বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের উদ্যোগ

বিশেষ প্রতিনিধিঃ পবিত্র মাহে ১৩ রমজানের ইফতার ও দোয়া মাহফিলের আয়োজনে আধ্যাত্মিক তাৎপর্য ও সামাজিক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউসিং লি: এবং বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাব-এর যৌথ উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আগামী ১৩ রমজান, ৩ মার্চ (মঙ্গলবার) বিকাল ৩টায় রাজধানীর বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ, ২২/১ তোপখানা রোড, ঢাকা-১০০০ ঠিকানায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠান উপলক্ষে সংগঠনের চেয়ারম্যান আওরঙ্গজেব কামালকে আহ্বায়ক, সাধারণ সম্পাদক মোঃ আজহার আলীকে যুগ্ম আহ্বায়ক এবং মোঃ রফিকুল ইসলামকে সদস্য সচিব করে ৭ সদস্যের একটি প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন—অর্থ সম্পাদক ইউনুস আলী, শারমিন জামান, মোঃ জুয়েল খান ও কোহিনুর বেগম।

আয়োজক সূত্রে জানা গেছে, মাহে রমজানের চেতনায় উদ্বুদ্ধ হয়ে এই আয়োজন কেবল ইফতার মাহফিলেই সীমাবদ্ধ থাকবে না; বরং এটি হবে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও পেশাগত বন্ধন সুদৃঢ় করার এক মিলনমেলা। ইতোমধ্যে সমাজের অসহায় ও হতদরিদ্র জনগোষ্ঠীসহ সংশ্লিষ্ট অঙ্গনে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।

কমিটির সদস্যরা সার্বিক প্রস্তুতি, অতিথি আপ্যায়ন, দোয়া মাহফিলের আয়োজন ও শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করবেন। অনুষ্ঠানে দেশের গণ্যমান্য ব্যক্তিবর্গ, অসহায়-দরিদ্র মানুষ, বিভিন্ন জাতীয় দৈনিক ও ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদক, কলামিস্ট, গণমাধ্যম ব্যক্তিত্ব এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনদের উপস্থিত থাকার কথা রয়েছে। অনুষ্ঠানসূচি অনুযায়ী, ইফতারের পূর্বে পবিত্র কোরআন তিলাওয়াত এবং ইফতার শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। পাশাপাশি ভূমিহীন পরিবারের ঐক্য, পেশাগত মর্যাদা ও স্বার্থরক্ষায় করণীয় বিষয়ে আলোচনা এবং দোয়া করা হবে।

সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, এ আয়োজন সামাজিক সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনকে আরও সুদৃঢ় করবে এবং মানবিক ও পেশাগত দায়িত্ব পালনে নতুন উদ্দীপনা যোগাবে। সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সফল করার জন্য আহ্বান জানানো হয়েছে।