পা‌কিস্তা‌নের প্রধানমন্ত্রী ঢাকায় আসতে আগ্রহী


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৭, ২০২৬, ১:০৪ অপরাহ্ন / ২৯
পা‌কিস্তা‌নের প্রধানমন্ত্রী ঢাকায় আসতে আগ্রহী

হাজি আমিন, প্রধান সম্পাদক
পা‌কিস্তা‌নের প্রধানমন্ত্রী শাহবাজ শ‌রিফ ঢাকায় আসতে আগ্রহ প্রকাশ করেছেন। বাংলা‌দে‌শের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাত কর‌তে চান তিনি। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমা‌নের স‌ঙ্গে সৌদি আরবের জেদ্দায় সাক্ষা‌তের সময় এ কথা জানান দেশটির উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় জা‌নি‌য়ে‌ছে, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে তার সাক্ষাতের কথা স্মরণ করেন। ইসহাক দার জানান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং তি‌নি ঢাকায় আসতে চান।

নতুন সরকারের অধীনে দুই দেশের সম্পর্ক ধারাবাহিকভাবে এগিয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি। এ সময় ফিলিস্তিন ও রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের অবস্থানের প্রশংসা ক‌রেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী।

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সাক্ষা‌তের সময় উপ‌স্থিত ছি‌লেন।

71arbangladesh/AZ