প্যারোলে মুক্তি পেতে দেরি, বাবার জানাজা শেষে পৌঁছালেন যুবলীগ কর্মী


প্রকাশের সময় : মার্চ ৯, ২০২৬, ৩:৪৮ অপরাহ্ন / ১৪
প্যারোলে মুক্তি পেতে দেরি, বাবার জানাজা শেষে পৌঁছালেন যুবলীগ কর্মী

গোপালগঞ্জ জেলা কারাগার থেকে প্যারোলে মুক্তি পেলেও দেরিতে পৌঁছানোয় বাবার জানাজায় অংশ নিতে পারলেন না কোটালীপাড়া উপজেলা যুবলীগের এক কর্মী। পরে তিনি পৌঁছালে দাফন সম্পন্ন করা হয়।

চঞ্চল মিয়া নামের ওই যুবলীগ কর্মী কোটালীপাড়া উপজেলার গচাপাড়া গ্রামের বাসিন্দা। গত বছরের ৯ অক্টোবর ঢাকার হাতিরপুল এলাকার ভূতের গলি থেকে সন্দেহভাজন হিসেবে পুলিশ তাঁকে আটক করে কারাগারে পাঠায়। পরে কোটালীপাড়ার ওয়াবদারহাটে সন্ত্রাসবিরোধী মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

চঞ্চল মিয়ার বাবা আবদুল হক গতকাল শনিবার রাত নয়টার দিকে উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্টজনিত রোগে মারা যান। আজ রোববার বেলা আড়াইটায় কোটালীপাড়ার চিত্রাপাড়া এম এম খান উচ্চবিদ্যালয় মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।