
মাননীয় বিমান ও পর্যটন মন্ত্রী মহোদয়, জনাব আফরোজা খানম রিতা আপনাকে বাংলাদেশ সরকারের বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বভার গ্রহণের জন্য আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আপনার দক্ষ নেতৃত্ব, দূরদর্শী পরিকল্পনা ও কার্যকর উদ্যোগের মাধ্যমে দেশের বিমান চলাচল খাত আরও আধুনিক, নিরাপদ ও আন্তর্জাতিক মানসম্পন্ন হবে—এই প্রত্যাশা রাখছি। একই সাথে, দেশের পর্যটন শিল্পের বিকাশ, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং বৈদেশিক মুদ্রা অর্জনে আপনার গৃহীত পদক্ষেপসমূহ জাতির অগ্রগতিকে ত্বরান্বিত করবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।
আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করছি। শুভেচ্ছানতে, মানিকগঞ্জ বাসির পক্ষে,
আ.ন.ম ছিদ্দিক
প্রতিষ্ঠাতা সভাপতি,
হযরত শাহ্ আলী (রহঃ) গভঃ মার্কেট মানিকগঞ্জ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড
আপনার মতামত লিখুন :