১৫তম বিসিএস কর্মকর্তা মো. আলী হোসেন ফকির নতুন আইজিপি


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৫, ২০২৬, ৮:৫০ অপরাহ্ন / ১৮
১৫তম বিসিএস কর্মকর্তা মো. আলী হোসেন ফকির নতুন আইজিপি

র.ই. জাকির, বার্তা সম্পাদকঃ বাংলাদেশ পুলিশের ১৫তম বিসিএস পুলিশ ক্যাডারের সদস্য মো. আলী হোসেন ফকির নতুন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি পূর্ববর্তী আইজিপি মো: বাহারুল আলমের স্থলাভিষিক্ত হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। মো. আলী হোসেন ফকির ১৯৬৮ সালের ৫ এপ্রিল বাগেরহাট জেলার সদর উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগ থেকে বিকম অনার্স, এমকম ও এমবিএ ডিগ্রি অর্জন করেন। ১৯৯৫ সালে ১৫তম বিসিএস পরীক্ষার মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন এবং কর্মজীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে প্রশাসনিক দক্ষতা ও পেশাদারিত্বের মাধ্যমে সুনাম অর্জন করেন।

অন্তর্বর্তীকালীন সরকার মো: বাহারুল আলমকে ২০২৪ সালের ২০ নভেম্বর থেকে দুই বছরের জন্য পুলিশ মহাপরিদর্শক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করেন।