বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৫, ২০২৬, ৮:৫৫ অপরাহ্ন / ২৪
বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম

প্রশাসক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন,
উপদেষ্টা, চেয়ারম্যান,
বিএনপি।

মাননীয় বীর মুক্তিযোদ্ধা জনাব আবদুস সালাম-কে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত একজন দেশপ্রেমিক সৈনিক হিসেবে আপনার অতীত অবদান জাতির জন্য গৌরবের। আমরা বিশ্বাস করি, আপনার দক্ষ নেতৃত্ব, সততা ও অভিজ্ঞতার মাধ্যমে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সুশাসন, স্বচ্ছতা ও নাগরিক সেবার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে। নগরবাসীর প্রত্যাশা পূরণে উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করা, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়ে তোলা এবং জনকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়নে আপনার সফলতা এবং
আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সাফল্য কামনা করছি।

শুভেচ্ছান্তে,
খাইরুন নাহার হ্যাপি
যুগ্ম সাধারণ সম্পাদক
জিয়া সাংস্কৃতিক ফোরাম, কেন্দ্রীয় কমিটি
র.ই. জাকির
ব্যবস্থাপনা পরিচালক
কৃষি বাংলা লিমিটেড