এস. এ জিন্নাহকে মন্ত্রী পরিষদে অন্তর্ভূক্তির দাবিতে মানিকগঞ্জের নাগরিক


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৫, ২০২৬, ৮:৩৬ অপরাহ্ন / ১৬
এস. এ জিন্নাহকে মন্ত্রী পরিষদে অন্তর্ভূক্তির দাবিতে মানিকগঞ্জের নাগরিক

হাজী আমিন,প্রধান সম্পাদক : মানিকগঞ্জ-১ আসনের সর্বস্তরের জনগণ দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে, মাননীয় সংসদ সদস্য জনাব এস. এ জিন্নাহ কবির-এর দক্ষ নেতৃত্বে, সাংগঠনিক সক্ষমতা ও জনসম্পৃক্ততা জাতীয় পর্যায়ে আরও কার্যকর ভূমিকা রাখার যোগ্যতা রাখবে। এর পরিপ্রেক্ষিতে, মানিকগঞ্জবাসীর ন্যায্য প্রত্যাশা বাস্তবায়নের লক্ষ্যে তাঁকে মন্ত্রী পরিষদে অন্তর্ভুক্ত করা হইলে তাঁর দূরদর্শী নেতৃেত্বে উন্নয়নমুখী চিন্তাধারায় মানিকগঞ্জ জেলার উন্নয়ন কার্যক্রম অধিকতর গতিশীল ও ফলপ্রসূ হবে।

মানিকগঞ্জ জেলার জনগন দীর্ঘদিন ধরে শিল্পায়ন, কর্মসংস্থান, নদীভাঙন প্রতিরোধ, কৃষি আধুনিকায়ন ও অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে অনেক পিছিয়ে আছে। একজন যোগ্য ও দক্ষ প্রতিনিধিকে মন্ত্রীসভায় অন্তর্ভুক্ত করা হলে এসব খাতে বাস্তবমুখী অগ্রগতি অর্জন সম্ভব হবে বলে মানিকগঞ্জবাসীর এই যৌক্তিক দাবি।