
মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার দরগ্রাম ইউনিয়নে সম্পত্তি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। ইউনিয়নের তেবারিয়া গ্রামে মৃত রাজু মাদবরের ছেলে মৃত হাসেন আলী (৮৫) এর মৃত্যুর পর এ ঘটনা সামনে আসে।
অভিযোগ সূত্রে জানা যায়, হাসেন আলী দীর্ঘদিন অসুস্থ ছিলেন। তার অসুস্থতার সুযোগ নিয়ে বড় ছেলে আইয়ুব আলী (৬৫) পরিবারের অন্য সদস্যদের না জানিয়ে সম্পূর্ণ জমি নিজের নামে রেজিস্ট্রি করে নেন। ঘটনার দিন হাসেন আলী মৃত্যুবরণ করেন।
এ ঘটনায় ছোট ছেলে বাদী হয়ে সাটুরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মর্গে পাঠায়।
এ বিষয়ে সাটুরিয়া থানার এসআই আরিফ হাসান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
71arbangladesh/AZ
আপনার মতামত লিখুন :