মোবাইল কিনে না দেওয়ায় বিদ্যুতের খুঁটিতে যুবক


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৭, ২০২৬, ২:১৯ অপরাহ্ন / ৫৮
মোবাইল কিনে না দেওয়ায় বিদ্যুতের খুঁটিতে যুবক

আকতারুজ্জামান, তানোর, রাজশাহী

রাজশাহীর তানোর উপজেলার চিমনাগ্রামে এক মানসিক প্রতিবন্ধী যুবক বাবার সঙ্গে অভিমান করে বিদ্যুতের খুঁটির ওপর উঠে বসে থাকেন। জানা যায়, বাবা মোবাইল ফোন কিনে না দেওয়ায় তিনি ক্ষোভে এমন কাণ্ড ঘটান।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে। পরে খবর পেয়ে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ এবং বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। দীর্ঘ চেষ্টার পর তাকে নিরাপদে নিচে নামিয়ে আনা হয়।