জায়ান হত্যার ২৪ দিনেও হত্যাকারীর বিচার পেলনা জায়ানের পরিবার


প্রকাশের সময় : ডিসেম্বর ১৪, ২০২৫, ২:২০ অপরাহ্ন / ৭১
জায়ান হত্যার ২৪ দিনেও হত্যাকারীর বিচার পেলনা জায়ানের পরিবার

মোঃ ইমরান মোল্লা ফরিদপুর জেলা প্রতিনিধিঃ

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পাকুড়িয়া গ্রামের পলাশ মোল্লা ছোট্ট শিশু জায়ান কে গত ২০ নভেম্বর ২০২৫ তাদের বাড়ির পাশে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় এলাকাবাসী, আলফাডাঙ্গা থানা পুলিশ এসে শিশু জায়ানের লাশ উদ্ধার করে। আজ জায়ান হত্যার ২৪ দিন হলেও হত্যাকারীদের সনাক্ত করতে বা ধরতে পারেনি পুলিশ, ইতিমধ্যে জায়ান হত্যার বিচারের দাবিতে চারটা মানববন্ধন করেছে জায়নের পরিবার ও এলাকাবাসী, জায়ানের মা সিনথিয়া বেগম বলেন কি অপরাধ ছিল আমার জায়ানের, কেন হত্যা করলো আমার ছেলেকে, আমি আমার ছেলের হত্যাকারীদের কঠিন শাস্তির দাবি জানাচ্ছি । আলফাডাঙ্গা থানার ওসি মোঃ আবুল হাসনাত খান বলেন ইতিমধ্যে ইউনুস নামের একজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে, চার দিনের রিমান্ড চলছে ইউনুসের, আশাকরি মূল রহস্য খুবই দ্রুত উদঘাটন হবে।