অভিনন্দন বার্তা


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৫, ২০২৬, ১১:২২ অপরাহ্ন / ১৪
অভিনন্দন বার্তা

জনাব ব্যারিস্টার আরমান,
মাননীয় সংসদ সদস্য, ঢাকা – ১৪ আসন।

ঢাকা-১৪ আসন থেকে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হওয়ায় আপনাকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। জনগণের আস্থা ও ভালোবাসার প্রতিফলন হিসেবে আপনার এই বিজয় সত্যিই গৌরবের।
আমরা বিশ্বাস করি, আপনার প্রজ্ঞা, নেতৃত্ব ও আইনগত অভিজ্ঞতা সংসদে জনগণের ন্যায্য অধিকার রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে। ঢাকা-১৪ আসনের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নে আপনার দৃঢ় পদক্ষেপ আমরা আশাবাদী।
আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল রাজনৈতিক জীবন কামনা করছি।

শুভেচ্ছান্তে,
আনিস উদ্দিন সেন্টু,
মিরপুর ১৪ আসনের সাধারণ জনগণের পক্ষে।