কাজের বুয়া কর্তৃক চেতনা নাশক ব্যবহারে স্ত্রীর মৃত্যু, স্বামী হাসপাতালে


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৭, ২০২৬, ৩:৫৩ অপরাহ্ন / ৫৬
কাজের বুয়া কর্তৃক চেতনা নাশক ব্যবহারে স্ত্রীর মৃত্যু, স্বামী হাসপাতালে

এ্যডভোকেট আরিফ ইউ.আহমেদ , ক্রাইম রিপোর্টার
গত ১৭/০২/২০২৬ মঙ্গলবার, সন্ধ্যা নাগাদ উত্তরা ৭নং সেক্টর, রোড ১৮, বাসা ৩২ এর সি-৫ ফ্লাট এর বাসিন্দা জনাব আনোয়ার ও তার সহধর্মিণী কে তাদের বাসার কাজের বুয়া খাদ্যে চেতনা নাশক এর মাধ্যমে অচেতন করে বাসার মূল্যবান পণ্য সামগ্রী (স্বর্ণালংকার ও অর্থ) লুট করে পালিয়ে যায়। বাড়ির ম্যানেজার রফিকুল ইসলাম জানান, ঘটনার ৩ দিন আগে উক্ত কাজের বুয়া চুক্তি ভিত্তিক নিয়োগপ্রাপ্ত হন। ম্যানেজার রফিকুল ইসলাম বিগত ১৬ বছর যাবত কর্মরত আছেন, তার কাছ থেকে জানা যায় বিল্ডিং এর ময়লা নামানোর দায়িত্বরত আংশিক বুদ্ধি প্রতিবন্ধী রবিন সেই কাজের বুয়াকে জনাব আনোয়ার ও তার সহধর্মিণীর সাথে পরিচয় করিয়ে দেয়। চেতনা নাশক ব্যবহারে আনোয়ার সাহেবের সহধর্মিণী ইন্তেকাল করেছেন ( ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) এবং আনোয়ার সাহেব এখনো লুবানা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।